ভারতীয় ডাক বিভাগ একটি নতুন প্রকল্প নিয়ে এসেছে, যার আওতায় আপনি মাত্র ৩৩৩ টাকা জমা করে ১৭ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। এই স্কিমটি সারা দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, এবং ইতিমধ্যেই বহু মানুষ আবেদন করতে শুরু করেছেন। এছাড়া, এই প্রকল্পে ৬.৮% হারে সুদ দেওয়া হয়। আপনি যদি মাত্র ৩৩৩ টাকা বিনিয়োগ করে ভবিষ্যতে এককালীন ১৭ লক্ষ টাকা সুবিধা পেতে পারেন।
![]() |
| ( ভারতীয় ডাক বিভাগ একটি নতুন প্রকল্প ) |
বর্তমানে ব্যাংক বা কোনো বেসরকারি প্রতিষ্ঠানে টাকা রাখা বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ইতিমধ্যেই সারদা, রোজভ্যালির মতো বহু বেসরকারি সংস্থায় বিনিয়োগ করে অনেকেই তাদের সঞ্চয় হারিয়েছেন। ফলে এখন বেসরকারি সংস্থাগুলোর প্রতি জনগণের আস্থা কমে গেছে, কারণ যে কোনো সময় এসব প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যেতে পারে। তবে ভারতীয় ডাক বিভাগ একটি সরকারি সংস্থা, যেখানে আপনার অর্থ ভারত সরকারের কাছে সম্পূর্ণ সুরক্ষিত থাকে। তাই এখানে টাকা রেখে আপনি সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারেন। এছাড়া, ডাক বিভাগে বিনিয়োগ করা অর্থ আপনি প্রয়োজনমতো তুলতে পারবেন, কারণ বর্তমানে ডাক বিভাগ ATM সুবিধাও চালু করেছে। এর পাশাপাশি, বিভিন্ন সময়ে নতুন নতুন প্রকল্পও শুরু করেছে। বর্তমানে, এমনই একটি নতুন স্কিম চালু করছে ভারতীয় ডাক বিভাগ, যেখানে আপনি প্রতি মাসে সামান্য কিছু টাকা জমা করে এককালীন লক্ষ লক্ষ টাকা পেতে পারেন। এই স্কিমে সুদের হারও বেশি, যেখানে ব্যাংক বা অন্যান্য সংস্থাগুলিতে সুদের হার তুলনামূলকভাবে কম।
প্রতি মাসে মাত্র ১০০ টাকা জমা করে রেকারিং ডিপোজিট (RD) অ্যাকাউন্ট খুলে নিন এবং একাধিক সুবিধা উপভোগ করুন। পোস্ট অফিস যেহেতু ভারত সরকারের অধীনে পরিচালিত একটি সংস্থা, তাই আপনার অর্থ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এখান থেকে আপনি সর্বোচ্চ ৬.৮% সুদ পেতে পারেন, যা আপনার সঞ্চিত টাকাকে দ্রুত চক্রবৃদ্ধি হারে বাড়াবে। ফলে মাসে মাসে জমা করা অর্থ কয়েক বছরের মধ্যে কয়েকগুণ বৃদ্ধি পাবে।
পোস্ট অফিসে একাধিক জনপ্রিয় স্কিম রয়েছে, এর মধ্যে একটি হলো দৈনিক ৩৩৩ টাকা জমা করে ১৭ লক্ষ টাকা সুবিধা পাওয়ার স্কিম। এই প্রকল্পটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। যারা বর্তমানে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা এই স্কিমের মাধ্যমে দৈনিক ৩৩৩ টাকা জমা করতে পারেন। পরবর্তীকালে, আপনার অবসরকালীন সময়ে এই টাকা চক্রবৃদ্ধি হারে বেড়ে কয়েক লক্ষ টাকা হয়ে উঠবে, যা আপনি স্বাচ্ছন্দ্যে অবসরকালীন সময়ে ব্যবহার করতে পারবেন।
আপনি যদি দৈনিক ৩৩৩ টাকা করে ৫ বছরের জন্য মোট ৫,৯৯,৪০০ টাকা জমা করতে পারেন, তবে ৬.৮ শতাংশ চক্রবৃদ্ধি সুদের ফলে সেই টাকা বেড়ে হবে ১,১৫,৪২৭ টাকা, অর্থাৎ মোট পরিমাণ হবে ৭,১৪,৮২৭ টাকা। আবার, যদি আপনি ৩৩৩ টাকা করে ১০ বছরে জমা করতে পারেন, তাহলে মোট জমার পরিমাণ হবে ১২,০০,০০০ টাকা, এবং এতে চক্রবৃদ্ধি হারে প্রাপ্ত সুদ হবে ৫,০৮,৫৪৬ টাকা। সুতরাং, সুদ যোগ করার পর ১০ বছর পর আপনার মোট টাকার পরিমাণ দাঁড়াবে ১৭,০৮,৫৪৬ টাকা।
এই জনপ্রিয় প্রকল্পগুলিতে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। যদি আপনি ভারতীয় নাগরিক হন, তবে আপনার পরিচয় পত্রসহ নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করুন। আপনার নিকটবর্তী পোস্ট অফিসের শাখায় সরাসরি এই স্কিমের জন্য বিস্তারিত জানুন ও আবেদন করতে পারবেন।
