জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই এর মাধ্যমে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন সৌমিতৃষা কুণ্ডু। তার অনুরাগীর সংখ্যা বিপুল হলেও সমালোচনার মুখেও পড়তে হয় তাকে। তবুও তিনি একের পর এক সাফল্যের মাইলফলক অতিক্রম করে চলেছেন।
গত বছরের শেষে দেবের সঙ্গে বড় পর্দায় অভিষেক ঘটেছিল তার। এবার নতুন পদক্ষেপ হিসেবে তিনি ওটিটি প্ল্যাটফর্মেও আত্মপ্রকাশ করলেন। শুক্রবার হইচই-তে মুক্তি পেয়েছে তার প্রথম ওটিটি সিরিজ কালরাত্রি, যা দর্শকদের মধ্যে ইতিমধ্যেই সাড়া ফেলেছে।
গত বছরের শেষে দেবের সঙ্গে বড় পর্দায় অভিষেক ঘটেছিল তার। এবার নতুন পদক্ষেপ হিসেবে তিনি ওটিটি প্ল্যাটফর্মেও আত্মপ্রকাশ করলেন। শুক্রবার হইচই-তে মুক্তি পেয়েছে তার প্রথম ওটিটি সিরিজ কালরাত্রি, যা দর্শকদের মধ্যে ইতিমধ্যেই সাড়া ফেলেছে।
ছোট পর্দার এই সফল নাকি এখন বডিগার্ড সাথে নিয়ে ঘোরেন। তা নিয়েও কটাক্ষের মুখে পড়েছেন। পুরোটাই 'লোক দেখনো' এমন বিদ্রুপ করছেন নেটিজেনরা। বিষয়টি নিয়ে এবার নিন্দুকদের পালটা জবাব দিলেন সৌমিতৃষা। জানালেন, নিজের নিরাপত্তার দিকে খেয়াল রাখতে বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ বহুবার অপ্রীতিকর ঘটনার মুখে পড়েছেন তিনি।
এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌমিতৃষা বলেন, 'পর্দায় একে অপরকে ছুঁই, তাই যে খুশি এসে যেন ছুঁতে পারে। আমি যখনই মেয়েদের সঙ্গে ছবি তুলি তাদের জড়িয়ে ধরি তখন এমন হয়েছে, কিছু ছেলে বা কাকুর বয়সি লোক এসে কোমরে হাত দেয়।' সৌমিতৃষা স্পষ্ট বলেন, 'আমি তো একটা মেয়ে, আমাকে যদি অন্যরকমভাবে কেউ ছুঁতে চায় আমি বাধা দিতে পারব না। আমার সঙ্গে যে নিরাপত্তারক্ষীরা থাকেন তারা পারবেন। আর তারা সেটাই করেন। সে কারণেই বডিগার্ড রেখেছি।'
ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে ভালোবাসেন সৌমিতৃষা। তার বন্ধুর সংখ্যা হাতে গোনা। ক্যারিয়ারেই এখন মূল ফোকাস। ছোট পর্দায় এখনই ফিরতে চান না। তবে ২-৩ মাস ধরে সিরিয়াল বন্ধ হওয়া নিয়ে উদ্বিগ্ন তিনি। নায়িকার কথায়, 'আমাদের বুঝতে হবে, কী কারণে দর্শক মুখ ফেরাচ্ছেন। জানি, আমাদের টলিউডে হাতগোনা ক'টা চ্যানেল ও প্রযোজনা সংস্থা আছে। সেখানেই কাজ হয়। আমি চাই, ঘুরিয়ে-ফিরিয়ে সবাই কাজ পাক। কাউকে যেন পাঁচ-ছয় মাসের বেশি বসে থাকতে না হয়।' সৌমিতৃষাকে আগামিতে দেখা যাবে ১০ই জুন ছবিতে। সেখানে তার বিপরীতে রয়েছেন অভিনেতা সৌরভ দাস।
Tags
বিনোদন
