Message here

পশ্চিমবঙ্গে কনস্টেবল পুলিশের সিলেবাস সহ বিস্তারিত তথ্য

পশ্চিমবঙ্গে কনস্টেবল পুলিশের সিলেবাস সহ বিস্তারিত তথ্য
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর পশ্চিমবঙ্গের সকল চাকরির প্রার্থীরা পশ্চিমবঙ্গের কনস্টেবল পুলিশের জন্য প্রস্তুতি আরম্ভ করে। 
  • আপনি কি পশ্চিমবঙ্গের পুলিশের প্রস্তুতি নিচ্ছেন?
  • আপনি কি পশ্চিমবঙ্গের কনস্টেবল পুলিশের সিলেবাস সম্পর্কে জানতে চান?
পশ্চিমবঙ্গে কনস্টেবল পুলিশ পদে প্রতি বছরের নিয়োগ করা হয় পশ্চিমবঙ্গে কনস্টেবল পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গে পুলিশের রিকুমেন্ট বোর্ড সিলেবাস ঠিক করে। আজকে আপনাদের সামনে তুলে ধরবো কনস্টেবল পুলিশের বিস্তারিত সিলেবাস ও যোগ্যতা সম্পর্কে। 

পশ্চিমবঙ্গে কনস্টেবল পুলিশের সিলেবাস আগে জানতে হবে পরীক্ষার পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে। 

পরীক্ষার পদ্ধতি : 

  • রাজ্যের কনস্টেবল পুলিশের প্রিলি পরীক্ষা অফলাইনে হয়।
  • পরীক্ষার প্রশ্নের ধরন হবে MCQ।
  • পরীক্ষার সময় থাকবে এক ঘন্টা।
  • প্রশ্ন দুই ধরনের ভাষা হয়ে থাকবে, যথা - বাংলা ও নেপালি।

যোগ‍্যতা : 


  • আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।
  • রাজ্যের কনস্টেবল পুলিশে নিয়োগের জন্য প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে।
  • আবেদনকারীকে বাংলা লিখতে ও পড়া জানতে হবে।
নিয়োগ প্রক্রিয়া : 

পশ্চিমবঙ্গের কনস্টেবল পুলিশের নিয়োগ প্রক্রিয়া চারটি ধাপে হয়ে থাকে।

প্রিলিমিনারি পরীক্ষা: 

  • রাজ্যের কনস্টেবল পুলিশের পরীক্ষা অফলাইনের মাধ্যমে হয়ে থাকে।
  • পরীক্ষায় প্রশ্নের ধরন হবে MCQ।
  • প্রতিটি প্রশ্নের চারটি করে অফশন থাকবে।
  • মোট প্রশ্ন এই ১০০টি হবে 
  • প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ১ নম্বর করে। 
  • পরীক্ষার জন্য সময় থাকবে এক ঘন্টা ।
  • চারটি ভুল হলে ০১ নাম্বার কাটা যাবে। 
  • প্রশ্ন দুটি ভাষায় হবে, ( বাংলা ও নেপালি )।

শারীরিক মাপযোগ : 


রাজ্যের কনস্টেবল পুলিশের নিয়োগের জন্য প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষা পাস করার পর শারীরিক মাপ যোগ করা হয় কনস্টেবল পুলিশের নিয়োগের জন্য পুরুষ প্রার্থীকে ৬ মিনিট ৩০ সেকেন্ডে ১৬০০ মিটার দৌড় সম্পন্ন করতে হবে । কনস্টেবল পুলিশের নিয়োগের জন্য পুরুষদের উচ্চতা ১৬৭ সেমি, বুকে ছাতি ৭৮ সেমি ও ফুলিয়ে ৮৩ সেমি, ওজন 57 কেজি হতে হবে। কনস্টেবল পুলিশের নিয়োগের জন্য প্রার্থীদের রাজবংশী, গাড়োয়ালিদের উচ্চতা ১৬০ সেমি, ছাতি ৭৬ সেমি ও ফুলিয়ে ৮১ সেমি, ওজন ৫৩ কেজি হতে হবে। পুরুষ প্রার্থীকে চার মিনিটে ৮০০ মিটার দৌড় সম্পন্ন করতে হবে। কনস্টেবল পুলিশের নিয়োগের জন্য মহিলা প্রার্থীদের উচ্চতা১৬০ সেমি ও ওজন ৪৯ কেজি হতে হবে এবং রাজবংশী, গাড়োয়ালিদের সহ অন্যান্য মহিলাদের জন্য উচ্চতা ১৫২ সেমি, ৪৫ কেজি হতে হবে।

মেইন পরীক্ষা : 

  • রাজ্যের কনস্টেবল পুলিশের মেইন পরীক্ষা অফলাইনে হয় । 
  • পরীক্ষায় প্রশ্নের ধরন হবে MCQ ।
  • প্রতিটি প্রশ্নের চারটি করে অফশন থাকবে।
  • মোট প্রশ্ন ৮৫ টি হবে।
  • প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ১ নম্বর করে।
  • পরীক্ষার জন্য সময় থাকবে ১ ঘন্টা।
  • চারটি ভূল হলে ১ নম্বর ( ১/৪ ) কাটা যাবে।
  • প্রশ্ন দুটি ভাষায় হবে, যথা - বাংলা ও নেপালি।

ইন্টারভিউ : 

পশ্চিমবঙ্গে কনস্টেবল পুলিশের নিয়োগ প্রক্রিয়া শেষ ধাপ হল ইন্টারভিউ। মেইন পরীক্ষায় পাশ করলে প্রার্থীকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।

  • ইন্টারভিউ হবে ১৫ নম্বরের।
  • ইন্টারভিউ হবে বাংলা ও নেপালি ভাষায়।
পশ্চিমবঙ্গে কনস্টেবল পুলিশের সিলেবাস বিস্তারিত :

প্রিলিমিনারি পরীক্ষা : 


পশ্চিমবঙ্গে কনস্টেবল পুলিশ নিয়োগের প্রিলি সিলেবাস হল 

  • জেনারেল নলেজ - ৫০ মার্ক
  • গণিত - ৩০ মার্ক
  • রিজিনিং - ২০ মার্ক
মেইন পরীক্ষা : 

পশ্চিমবঙ্গে কনস্টেবল পুলিশ নিয়োগের মেইন সিলেবাস হল 

  • জেনারেল নলেজ - ২৫ মার্ক
  • গনিত - ২০ মার্ক
  • রিজিনিং - ১৫ মার্ক
  • ইংরেজি - ২৫ মার্ক
সকল চাকরিপার্থীদের জন্য প্রিলি ও মেইন পরীক্ষার পিডিএফ ডাউনলোড করতে পারেন।

নবীনতর পূর্বতন